Monday, September 8, 2014

একমাত্র টি-২০ জিতে নিল ইংলিশরা


ছবি: সংগৃহীতঢাকা: বার্মিংহামের এজবাস্টনে একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল সফরকারী ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করা স্বাগতিকরা অতিথিদের ১৮১ রানের টার্গেট দেয়। ১৭৭ রানে ভারতীয়দের রানের চাকা থেমে গেলে ইংল্যান্ড ৩ রানের জয় পায়।


টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক ইয়ন মর্গানের ব্যাট থেকে। পাঁচ নম্বরে নামা এ ব্যাটসম্যান চার বল বাকি থাকতে মাত্র ৩১ বলে ৩টি চার আর ৭টি ছয়ে করেন ৭১ রান।

এছাড়া ইংলিশ ওপেনার অ্যান্ড্রু হালস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। হালসের ২৫ বলের ইনিংসটিতে ছিল তিনটি করে চার ও ছয়। মিডল অর্ডারে নামা জো রুট করেন ২৬ রান। আর ৯ বলে ৩টি চার আর ১টি ছয়ে ২১ রান করে অপরাজিত থাকেন রবি বোপারা।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ সামি।

টেস্টে সিরিজ হারা এবং ওয়ানডেতে সিরিজ জেতা ধোনিবাহিনীকে জিততে হলে করতে হত ১৮১ রান। কিন্তু দারুন শুরু করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে।

দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ৪১ বল মোকাবেলা করে ডানহাতি এ স্টাইলিশ ব্যাটসম্যান ৯টি চার আর একটি ছক্কায় করেন ৬৬ রান। এর আগে ওপেনার শিখর ধাওয়ান করেন ২৮ বলে ৩৩ রান।

এছাড়া মিডল অর্ডারে সুরেশ রায়না ২০ বলে ২৫ রান করে আউট হন। আর অধিনায়ক ধোনি ১৮ বল থেকে অপরাজিত ২৭ রান করলেও দলকে জেতাতে ব্যর্থ হন। ১৭৭ রানেই থেমে যায় তাদের রানের চাকা।

ম্যাচ সেরার পুরষ্কার উঠে ইয়ন মর্গানের হাতে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/321920.html#sthash.TkVJdAYy.dpuf

0 comments:

Post a Comment