ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে আতিকুল ইসলাম শাকিল
নামে এক যুবককে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনতা।বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার।
জেলা নাগরিক ফোরামের সম্পাদক রতন কান্তি দত্তের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, বিএনপি নেতা সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, যুবলীগ নেতা আল-আমীন সওদাগর, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন শাহীন, সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক জাবেদ রহিম বিজন, দীপক চৌধুরী বাপ্পী, মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রভাষক শাহীন মৃধা, কলেজ শিক্ষার্থী সুমাইয়া সানজিদা মুমু। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/320551.html#sthash.I1gBHKpT.dpuf
0 comments:
Post a Comment